শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকা আটক

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

এমডি রানাঃ বাসায় জামায়াতের গোপন বৈঠকের অভিযোগে রাজশাহীর এক নারী চিকিৎসককে নিয়ে গেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি হলেন- প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকা।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর মহানগরীর বড়বনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
ডা. ফাতেমা সিদ্দিকার সঙ্গে তার এক ভাগনি থানায় গেছেন।
ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
এর আগে বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগর ডিবি ও শাহ মখদুম থানা পুলিশ ডা. ফাতেমা সিদ্দিকার বাড়ির ভেতরে প্রবেশ করে।

এর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, ডা. ফাতেমার সিদ্দিকাকে আটক করা হয়নি।

আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তাকে বাড়ি থেকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ডা. ফাতেমা সিদ্দিকা রাজশাহীর স্বনামধন্য চিকিৎসক। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তবে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়িতে অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, ওই বাড়িতে জামায়াতের বেশকিছু নেতাকর্মীর গোপন বৈঠক করছে এমন খবরেই এ অভিযান। যদিও বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টারের অপসারণের দাবি

রাজার রাজত্ব চলছে রাজশাহী রেলওয়ে স্টেশনে

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

রাজশাহীতে খেজুরের রস খেয়ে শিশুর মৃত্যু

“প্রাইভেট পড়লে পাশ অন্যথায় বাঁশ এই মূল নীতিতে চলছে গোপালগঞ্জ কাঠির কে,কে,টি উচ্চ বিদ্যালয়।

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহীর ১৯ নং নম্বর ওয়ার্ড মহিলা দলের সঙ্গে আরডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা

রাজশাহী নগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রস্তুতি সম্পন্ন, ১৮ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন