সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রুয়েটের (৯) নয়জন শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারী) রুয়েট মেইন গেটের সামনের শিক্ষক ও কর্মকর্তারা একত্রিত হয়ে মানববন্ধনটি করেন।
এ সময় হুমকি পাওয়া শিক্ষক-কর্মকর্তারা বলেন, কোন এক কুচক্র মহল বিশ্ববিদ্যালয়ের যে সুনাম আছে তা নষ্ট করার জন্য একাজ করছে। আমাদের দাবি যেহুতু ডাক যোগাযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে সুতরাং তাদের আইনের আওতায় আনা খুব বেশি কঠিন বলে মনে করছিনা। কারণ আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি আর এটা তথ্য-প্রযুক্তির যুগ। প্রতিটি ডাকঘরে এখন সিসি ক্যামেরার আওতায় আছে সুতরাং প্রশাসন কেন তাদের চিহ্নিত করতে এতোটা দেরি করছে তা বুঝে উঠতে পারছি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গত, কাফনের কাপড় পাঠিয়ে গত ২১ ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড়সহ চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ডাকযোগে পাঠনো হলুদ খামের ভেতর তাদের কাছে ছোট কাফনের কাপড়ের টুকরো পাঠানো হয়।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নিজের দেশের তৈরি যুদ্ধবিমানে উড়লেন মোদি

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

রাজশাহীতে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

রাজশাহীতে গ্রেফতার ফাতেমা সিদ্দিকার বিরুদ্ধে বিস্ফোরণ আইনের মামলা

রাজশাহীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার

বাগমারায় পরিবর্তনের ডাক: তরুণদের ভোট ‘ধানের শীষে’ চায় সানিয়াত শুভ

How to Be Healthy: 9 Easy Tips for a Healthier Lifestyle

পত্নীতলায় নিজ সন্তানকে নদীতে নিক্ষেপ করেছেন মা,পাশে দাড়ালেন প্রশাসন