সোমবার , ৮ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের সম্পর্ক চর্চিত প্রেম কাহিনীগুলোর মধ্যে একটি হলো অন্যতম। ক্যারিয়ারের শুরুর দিকেই এ দুই তারকা জুটির প্রেম ছিল টিনসেল টাউনের হট টপিক। যদিও সেই সম্পর্ক পরিণতি পায়নি।

অভিনেতা এখন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন এবং দায়িত্ববান বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরনি।

তবে এ তারকা জুটির পুরোনো প্রেমকাহিনি আজও বলিপাড়ায় গুঞ্জন। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন। ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা কাইফ জানিয়েছেন পূজা।

সম্প্রতি জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ বর্ষীয়ান সাংবাদিক জানিয়েছেন, ‘আমরা যশরাজ স্টুডিওতে গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে হাউমাউ করা কান্না। আর শুধু বলছিলেন— একটা ভুল করে ফেলেছি। আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।’

সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে, তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিল-অভিনেতা রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়- এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলে দিয়েছিল বলে জানান পূজা সামন্ত।

সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রঙ মিলে যাওয়ায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের ‘আজব প্রেম কি গজব কাহানি’ আজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে রণবীর কাপুর ও আলিয়া দম্পতির জীবনে এসেছে কন্যা রাহা। যদিও সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কিন্তু ক্যাটরিনা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে প্লাষ্টিক গ্রুপের হামলায় বয়স্ক নারী আহত, প্রতিবন্ধির বাড়ি ভাংচুর

নাটোরে বিএনপির কার্যালয়ে আওয়ামীগের তান্ডব

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

কক্সবাজার কটেজ জোনে অসামাজিক কর্মকাণ্ড, ৪৮ তরুণ-তরুণী আটক

স্বপ্নের পদ্মা সেতুতে বাসের পরে এবার খুলল রেল চলাচলের পথ

প্রাণের উচ্ছ্বাসে রাজশাহীতে বসন্তবরণ

টিসিবির রমজান উদ্যোগ-কাল থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট

স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে রাজশাহীতে পালিত হলো ‘শহীদি মার্চ’