বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার হলেন ইউসুফ আলী

প্রতিবেদক
sonynews
আগস্ট ২০, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক মো. ইউসুফ আলী। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করা হয়। এরপর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত আদেশে মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার রাজশাহী বিভাগের প্রশাসনিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ইউসুফ আলী।

বিভাগীয় কমিশনার হিসেবে রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কার্যক্রমের তদারকি এবং সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর ৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

মেডিকেল সায়েন্স শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য গবেষণার প্রয়োজনঃ উপাচার্য বিএসএমএমইউ

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা

“প্রাইভেট পড়লে পাশ অন্যথায় বাঁশ এই মূল নীতিতে চলছে গোপালগঞ্জ কাঠির কে,কে,টি উচ্চ বিদ্যালয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সেই শপথে জাগ্রত হোক বাংলাদেশ

লাল সবুজের পতাকা অ্যান্টার্কটিকা মহাদেশে, অভিযাত্রীর বহরে রাজশাহীর দুই ভাই

পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনে বিএসটিআই’রজরিমানা

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তালাইমারীতে মহাসড়ক অবরোধ