বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পদ্মা আবাসিকে স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের কবলে, নিয়ে গেছে মোবাইল ফোনসহ নগদ টাকা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৭, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: নগরীতে স্কুল শিক্ষিকার মোবাইল ফোন ও টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় ২ জন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়। ছিনতাইয়ের কবলে পড়া ওই নারী নাম মোসাম্মৎ আলেয়া আক্তার। তিনি বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এ সময় তার স্বামী সালুয়া ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আবুমিল্লাতও সাথে ছিলেন।

এ বিষয়ে আলেয়া আক্তার বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

ছিনতাইয়ের বিষয়ে মোঃ আবুমিল্লাত জানান, মঙ্গলবার রাত ১০টার কিছু সময় আগে সাহেব বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফিরছিলেন। পদ্মা আবাসিক এলাকার ২ নং রোড দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা ২ জন ছিনতাইকারী ওই শিক্ষিকার কাছে থাকা ভ্যানেটি ব্যাগ টান দেয় এবং মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান,ব্যাগে একটি এন্ড্রয়েড ফোন নগদ ২০০০ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিল এছাড়াও তার জাতীয় পরিচয় পত্র ও স্মার্ট কার্ড ছিল। 

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ছিনতাইকারীর কবলে পড়া শিক্ষিকা থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। ছিনতাই হওয়া জিনিসপত্র দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

সুনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে : রাজশাহীতে তথ্যমন্ত্রী

রাজশাহীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ইউপি মেম্বার ও তার পিএস-সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে অন্যকে ফাঁসাতে গিয়ে ইউপি মেম্বার ও তার পিএস-সহ গ্রেপ্তার ৪

সারা দেশের সাংবাদিকদের চিকিৎসায় হাসপাতাল তৈরি করা হবে : আব্দুল্লাহ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২

রাজশাহী সিটি ভোট: নৌকা ১০০২৪০, হাতপাখা ৮১৬১

স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে রাজশাহীতে পালিত হলো ‘শহীদি মার্চ’

লার্ক কোম্পানির কীটনাশকে পেঁয়াজখেত নস্ট ? 

রাজশাহীতে বুকে ব্যথা নিয়ে ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে

শিরোইল বাস টার্মিনালে রাজকীয় পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ