বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে রাজশাহীতে পালিত হলো ‘শহীদি মার্চ’

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৫, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: স্বৈরাচারী হাসিনার ক্ষমতাচ্যুতির এক মাস উপলক্ষে রাজশাহীতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি করেছে রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় নগরীর তালাইমারিতে ও সাহেববাজারে এই শহীদি মার্চ পালন করা হয়। শত শত মানুষ এ কর্মসূচিতে যোগ দিয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর আয়োজনে এই শহীদী মার্চ পালিত হয়।

এসময় রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে, রেলগেটসহ বিভিন্ন পয়েন্ট হয়ে মিছিল সম্মিলিত পদযাত্রা তালাইমারিতে এসে মিলিত হন। পরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কবিতা, গান ও স্মৃতিচারণমূলক অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

শহরের তালাইমারিতে এসে সম্মিলিত ছাত্রজনতা “আমার ভাই কবরে, হাসিনা কেন বাইরে”, “আমার ভাই কবরে, লিটন কেন বাইরে”, “আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাই নাই”, “আমার সোনার বাংলায়, হাসিনার ঠাই নাই”, “ছিহ ছিহ হাসিনা, লজ্জায় বাচিনা”, “তুমি কে আমি কে, শাকিব আনজুম “, ” তুমি কে আমি কে, আলী রায়হান আলী রায়হান”, “ফাসি ফাসি ফাসি চাই, শেখ হাসিনার ফাসি চাই” স্লোগান দিতে থাকে।

শহীদি মার্চে শহীদের স্মরণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক রাশেদ রাজন বলেন, আমাদের ছাত্র আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশ না পাব ততদিন আমারা রাজপথ ছাড়বো না।

পরে সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশকাত বলেন, দেশ গঠনের জন্য সবার আগে নিজেকে গড়তে হবে। এই ছাত্র-জনতাই সামনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। গত ১৫ বছর হাসিনা নিজেদের লোকজনকে এদেশের সব লুটেপুটে খেয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শহীদী মিছিল এখনো থামে নি, প্রতিদিন নতুন নতুন ভাই এই মিছিলে যুক্ত হচ্ছেন। এই শহীদী মিছিলের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। মনে রাখবেন রক্তের উপর দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। যারা সমন্বয় পরিচয়ে বিভিন্ন অপকর্ম করছে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দখল-দূষণ মুক্ত রাখতে কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের নদী দিবস পালন

রুয়েটের ১৩৫ জনকে অবৈধ নিয়োগ: বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

রাজশাহীতে জেলা পরিষদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বসুন্ধরা আবাসিকে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, দুই নারী আটক

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

রাজশাহীতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Robbie Williams to compete against Usain Bolt in charity soccer match

রাবিতে শিবির সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের খবর ‘গুজব’

সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান”