বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহাসড়কে দূর্ঘটনা রোধে বানেশ্বরে মতবিনিময় সভা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে শৃঙ্খলা ও দূর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হযেছে। বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ও পবা হাইওয়ে থানা আয়োজনে বুধবার (৮ জানুযারি) বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বনিক সমিতির সামনের মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য, আব্দুল আজিজের সঞ্চালনায় এসময় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদ উল্লাহ্, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন, বগুড়া। এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী, পবা হাইওয়ে থানা, আনিসুজ্জামান, ইনস্পেক্টর (শওয) ট্রাফিক বানেশ্বর এলাকা। আরো উপস্থিত ছিলেন, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী, বানেশ্বর হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম, রায়হান হোসেন সাবেক ভিপি বানেশ্বর ডিগ্রী কলেজ, সাহাবুল ইসলাম (সাবু), যুগ্ম আহ্বায়ক বালেশ্বর ইউনিয়ন বিএনপি। আব্দুর রাকিব, বেলপুকুর থানার সাবেক চেয়ারম্যান, হযরত আলী সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি, রজব আলী সাবেক জিএস বানেশ্বর কলেজ, পলান সরকার সাবেক সাংগঠনিক সম্পদক বানেশ্বর ইউপি, আইউব আলী সাংগঠনিক সম্পাদক ২ নং ওয়াড। আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুঠিয়া থানার সুরা সদস্য। আজিজুল বারী মুক্তা, বানেশ্বর বাজার সমিতির সাবেক, সার্জেন্ট সুমন, সার্জেন্ট সাগর, সার্জেন্ট নবীন, ও এসআই মান্নান সহ অত্র এলাকার বহু মানুষ এসময় উপস্থিত ছিলেন। পবা হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক এলাকায় শৃঙ্খলা ও দূর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে স্থানীয় বিভিন্ন দলের নেতা-কর্মীসহ জনসাধারণের বক্তব্য শুনেন এবং বিভিন্ন দিক নির্দশনামূলক পরমর্শ দেন প্রশাসনের কর্মকর্তরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওসির অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন, যুবদল নেতা নিজামের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

রামেকে সুস্থ মানুষকে পিটিয়ে অসুস্থ করার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে

তানোরে ধান ক্রয় বন্ধ রেখে রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছেন প্রান্তিক চাষিরা

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

কুশপুত্তলিকা জ্বালিয়ে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা

‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম

মাশরুম চাষ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না ৩০ কর্মকর্তার

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার