মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষতিগ্রস্থ নগর ভবন পরিদর্শন করেছেন।

 মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরভবনের ১ম তলা হতে ১০ম তলা পর্যন্ত বিভিন্ন ক্ষতিগ্রস্থ কক্ষ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মহোদয় বলেন, রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত করা সকলের দায়িত্ব। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ জানান তিনি।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বচ্ছতা-উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ সম্পাদক পদে কাজি আসাদুর রহমান টিটু

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে

‘সাইবার হামলায়’ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের সময় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে ম্যারাথন দৌড়

রাবির হলে থাকতে পারবেন শুধু বৈধ শিক্ষার্থীরাই

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

সংগীত বিভাগে জিএস-এজিএস পদে ‘শূন্য’ভোট শিবির প্রার্থীর