বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন রাবির ৩৫১ শিক্ষার্থী

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১১, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৫১ জন শিক্ষার্থী। গত বছর এ ফেলোশিপ পেয়েছিলেন ৩২৯ জন। তার আগের বছর পেয়েছিলেন ২২৮ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট তিন হাজার ৯১১ জন শিক্ষার্থী এ ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। ‘ভৌতবিজ্ঞান’, ‘জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান’ এবং ‘খাদ্য ও কৃষি বিজ্ঞান’ এই তিন ক্যাটাগরিতে এবারের ফেলোশিপ দেওয়া হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, রাবির ‘খাদ্য ও কৃষি বিজ্ঞান’ গ্রুপ থেকে এ বছর ৯৯ জন মনোনীত হয়েছেন। এদের মধ্যে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ৩৫ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের ১৬ জন, ফিশারিজ বিভাগের ২০ জন, এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২৫ জন, অর্থনীতি বিভাগের দুইজন ও রসায়ন বিভাগের একজন।

ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে তিনজন এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগ থেকে পিএইচডি হতে ফেলোশিপ পেয়েছেন এবং রসায়ন বিভাগ থেকে একজন এমফিল ডিগ্রি হতে ফেলোশিপ পেয়েছেন।

‘জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান’ গ্রুপ থেকে ১০১ জন মনোনীত হয়েছেন। এদের মধ্যে জুয়োলজি বিভাগের ৬ জন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২১ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২৬ জন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ৫ জন, ফার্মেসি বিভাগের ১২ জন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ৪ জন, মনোবিজ্ঞান বিভাগের ৩ জন, বোটানি বিভাগের ২১ জন, অর্থনীতি বিভাগের একজন ও ইনস্টিটিউট অব বায়োলজিকাল সায়েন্সের ২ জন।

তাদের মধ্যে একজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ও আরেকজন ইনস্টিটিউট অব বায়োলজিকাল সায়েন্স থেকে এমফিল হতে ফেলোশিপ পেয়েছেন এবং একজন ইনস্টিটিউট অব বায়োলজিকাল সায়েন্স থেকে পিএইচডি ডিগ্রি হতে ফেলোশিপ পেয়েছেন।

‘ভৌতবিজ্ঞান’ গ্রুপ হতে ১৩৭ জন মনোনীত হয়েছেন। এদের মধ্যে পরিসংখ্যান বিভাগের ৩৬ জন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ জন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ জন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের ৩ জন, রসায়ন বিভাগের ২৭ জন, গণিত বিভাগের ৮ জন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৬ জন, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ জন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের ২ জন।

তাদের মধ্যে একজন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের ও একজন গণিত বিভাগ থেকে এমফিল হতে ফেলোশিপ পেয়েছেন।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন করা হয়েছে। নবায়ন হওয়া সবাই এমফিল ও পিএইচডির শিক্ষার্থী।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হাদীর ওপর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজশাহী

নাটোরে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক নিহত, আহত ১

শ্রম আইন না মেনে অতিরিক্ত ওজনের আলুর বস্তা হিমাগারে ঢোকাতে বাধ্য করছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি গঠন

গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন মিসরীয় নারী

ধানখেতে অজ্ঞাত নারীর নগ্ন মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা