সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১৩ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৬, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
রাজশাহীতে ১৩ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর উপশহরের প্রথম মডেল মসজিদের দুয়ার খুলছে আজ সোমবার। সিটি করপোরেশন এলাকায় নির্মিত এই প্রথম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভর্চ্যুয়ালি উদ্বোধন করেন।

নবনির্মিত এই মসজিদে একসঙ্গে ১ হাজার ২৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে নারী ও প্রতিবন্ধীদের জন্যও নামাজ এবং ওযুর পৃথক সুব্যবস্থা রয়েছে।

রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের পরিচালক জালাল আহমেদ বলেন, এটা শুধু মসজিদ না, ইবাদতের পাশাপাশি একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও। চার তলা বিশিষ্ট সাড়ে ৪ হাজার বর্গমিটারের মসজিদের দুই ও তিন তলায় রয়েছে মূল নামাজ ঘর।

আর প্রথম ও চতুর্থ তলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, অটিজম কর্নার, ইসলামী গবেষণা ও দ্বীনি দাওয়াহ কার্যক্রম, ইসলামি লাইব্রেরি, হেফজ খানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, দেশি-বিদেশিদের আবাসন ও অতিথিশালা, মরদেহের গোসল ও কাফনের সুব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের আবাসন। সেই সঙ্গে হজে গমনেচ্ছুদের নিবন্ধন ও প্রশিক্ষণ কার্যক্রমের অফিসও রয়েছে এখানে।

রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশীদ জানান, রাজশাহীতে মোট ১১টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর আগে রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলার মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। এছাড়া জেলার বাকি সাতটি উপজেলায় ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশনের অর্থায়নে একটি করে এমন মডেল মসজিদ নির্মাণ করা হবে। এই মডেল মসজিদ নির্মানে ১৩ কোটি টাকা খরচ হয়েছে।

এ সময় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, পুলিশ কমিশনার আনিছুর রহমান, ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পোষ্য কোটা’ নিয়ে মুখোমুখি রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

রাজশাহীর সবজির বাজারে অস্থিরতা, কমছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

গোদাগাড়ীতে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

বিএনপি’র সমাবেশে আসা শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করলেন মিলন

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত