Wednesday , 14 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রতিবেদক
sonynews
January 14, 2026 1:21 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

‎যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন—ভোলাহাট ১নং (ভোলাহাট) ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

‎যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন।

‎উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুনদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

আজ জাতীয় ‘গণহত্যা দিবস’

যেভাবে গাজর চাষ করে লাভবান হবেন

রাজশাহীতে সংঘর্ষের জেরে মানববন্ধন: পাখিসহ আসামিদের গ্রেপ্তার চান শ্রমিকরা

কারুশ্রী জুয়েলার্সে চুরি: ৭ চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন

রাজশাহী সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

রাজশাহীতে এমপির হাত থেকে ফুলের মালা নেয়া ইউপি সদস্য হেরোইনসহ আটক