Monday , 27 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সংঘর্ষের জেরে মানববন্ধন: পাখিসহ আসামিদের গ্রেপ্তার চান শ্রমিকরা

প্রতিবেদক
sonynews
April 27, 2026 8:43 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পরিবহন শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির পদত্যাগ দাবি করেন ও অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবি করেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মহানগরীর ভদ্রা মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত রফিকুল ইসলাম পাখি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সহ-সভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক আত্মগোপনে গেলে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনে যান। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিক দলের আহ্বায়ক তিনি।

কর্মসূচিতে পরিবহন শ্রমিকরা— ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ’শ্রমিকদের উপর হামলা কেন পাখি তুই জবাব দে’, ’অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে’, ’শ্রমিক ইউনিয়ন অশান্ত কেন পাখি তুই জবাব দে’ সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা সাধারণ শ্রমিকদের ওপর গুলি ও বোমা হামলা চালায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত রফিকুল ইসলাম পাখির পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ শামীম, মোঃ স্বপন, মোঃ নাজমুল, মোঃ লিটন, মোঃ আজমত আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ শিমুল সহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপাররা।

মানববন্ধন শেষে শ্রমিকরা তাদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখিকে একাধিক বার ফোন দেয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানায় নেতাকর্মীদের বিজয় র‍্যালি

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাঘায় ৭টি ভেজাল গুড় কারখানায় অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে নারী শিশু আইনে মামলা

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২০ হাজার টন আম কিনতে চায় চীন