বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঘায় ৭টি ভেজাল গুড় কারখানায় অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১২, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চকসিংগা পাঁচপড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বাঘা থানার চকসিংগা পাঁচপাড়া এলাকায় বিভিন্ন কারখানায় ভেজালগুড় তৈরী হচ্ছে ।

এমন খবরে র‌্যাব-৫ রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড়, ৫কেজি চুন, ৩ কেজি হাইড্রেস, ৬ কেজি সোডা, ১২ কেজি ডালডা, ৪ কেজি রং, ৩ কেজি ফিটকেরি, ৫৫০ কেজি চিনি জব্দ করে এবং জনসম্মুখে ধ্বংস করা হয়। সেই সাথে ৭টি ভেজাল গুড় কারখানার মালিকদের ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদের মধ্যে মনা গুড় কারখানার মালিক মনিরুল ইসলাম ও তার ভাই শরিফুল ইসলােকে ২০ হাজার টাকা জরিমানা, রতন গুড় কারখানার মালিক মিনা রানীকে ২০ হাজার টাকা, কাজিম গুড় কারখানার মালিক কাজিম উদ্দিনকে ২০ হাজার টাকা, সবুজ কারখানার মালিক সবুজ আলীকে ৩০ হাজার টাকা, রকি গুড় কারখানার মালিক রকি আহম্মেদ কে ২০ হাজার টাকা মিঠুন গুড় কারখানার মালিক মিঠুন আলীকে ৫০ হাজার টাকা এবং আলাউদ্দীন গুড় কারখানার মালিক আলাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সহকর্মীকে যৌন হয়রানির দায়ে শাস্তি ‘তিরস্কার’ পেলেন ইউএনও!

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

২০১৮ সালে রাতের ভোট হয়েছে সাবেক আইজিপি জাবেদ পাটোয়রীর পরামর্শে

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধুমকেতু ট্রেনের বগিতে আগুন

মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতিকে জুতা নিক্ষেপ

রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তলসহ শিবিরের সভাপতি গ্রেফতার

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নগর উন্নয়নে প্রত্যাশার কেন্দ্রে মামুনুর রশীদ মামুন