রবিবার , ১৫ জুন ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সীমান্তে বাংলাদেশি কৃষকের ১৫ গরু নিয়ে গেল বিএসএফ

প্রতিবেদক
sonynews
জুন ১৫, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতের সীমানায় ঢুকে পড়া ১৫টি গরু আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে অবশ্য পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পাশে কালিকাপুর গ্রামের জমিতে ঘাস খাওয়ার সময় কৃষকের গরুগুলো ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি নজরে আসার পর বিএসএফ গরুগুলো আটক করে।

পরবর্তীতে বেলা পৌনে ১২টার দিকে বিজিবি-বিএসএফের যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত পেয়েছি। বিএসএফকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কর্মচারীদের আন্দোলনে কালের কন্ঠের সাংবাদিককে মারতে তেরে আসলেন প্রকৌশলী

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

যে জাতি তার গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না: ভূমি মন্ত্রী

রুয়েট অভ্যান্তরে বহিরাগতদের মাদকের ঘাটি

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

কারারক্ষীদের আরো সংবেদনশীল ও মানবিক হওয়ার আহ্বান

জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার