মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ

সিলেটে পুলিশের হয়রানি বন্ধ করা সহ ৫ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। এতে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পর্যটকরা। যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই যেতে হচ্ছে তাদের। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

কয়েকদিন ধরেই ৫ দফা দাবিতে নগরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’। তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতিরও হুমকি দিয়ে আসছেন সংগঠনের নেতারা।

সংগঠনের নেতাদের দাবি, দীর্ঘদিন ধরে পুলিশ কমিশনার ও ট্রাফিক বিভাগের উপ-কমিশনারকে প্রত্যাহার, মামলা ও রেকার বাণিজ্য বন্ধ, পাথর কোয়ারী খুলে দে্ওয়াসহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। দাবি না মানায় পুরো জেলায় আজ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়েছে শ্রমিকদের ৬টি সংগঠন। আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল পুরো বিভাগে পরিবহন ধর্মঘটের হুঁশিযারি দেন আন্দোলনকারীরা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন সোমবার সন্ধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য ৫টি দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের সঙ্গে নানা টালবাহানা করা হচ্ছে। আমাদের একটি দাবিও আজ পর্যন্ত মানা হয়নি।

তিনি আরও বলেন, ৮ সেপ্টেম্বর আমরা এই দাবিগুলো জানিয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে মানববন্ধন করেছি এবং গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপির অনুলিপি সিলেট প্রশাসনের সংশ্লিষ্ট সকল সেক্টরেও প্রেরণ করা হয়েছে। কিন্তু এরপরও আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা এ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ জানান, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখছে প্রশাসন। একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।

এর আগে গতকাল সোমবার ধর্মঘটের ডাক দেয় ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান

রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় দুই রুয়েট শিক্ষার্থী আহত

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক

রাজশাহীর পদ্মা আবাসিক থেকে নারী চিকিৎসককে অপহরণ

আরএমপির অভিযানে মাদক সেবিসহ ৭ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ইনান মুস্তাহিদ সাকিবের ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

মডেলের গলাকাটা লাশ উদ্ধার, লোমহর্ষক বর্ণনা প্রেমিকের

রাজশাহীতে এমপিও বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানসহ  শিক্ষকরা নিকাহ রেজিস্ট্রার!

রাজশাহীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান