সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মা আবাসিক থেকে নারী চিকিৎসককে অপহরণ

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩০, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিকের নিজ বাসা থেকে একজন নারী চিকিৎসককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে অপহরণকারীরা ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যান। পরে তাঁরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যান অপহরণকারীরা। অপহরণকারীরা ওই চিকিৎসকের মাকে (৫১) পিটিয়ে গুরুতর জখম করেছেন। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অপহরণের শিকার ওই চিকিৎসক রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তাঁদের বাসা চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকে।
অপহরণকারীদের হামলায় চিকিৎসকের মা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, গতকাল ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তাঁর স্বামী মসজিদে যান। এ সময় তিনি বাইরের ফটকে তালা লাগিয়ে চাবি সঙ্গে নিয়ে যান। একটু পরেই তালা খোলার শব্দ পেয়ে তিনি এগিয়ে যান, এত তাড়াতাড়ি নামাজ না পড়ে ফিরে আসছেন কি না, তা দেখতে। দেখতে গিয়ে বুঝতে পারেন, অপহরণকারীরা তাঁর স্বামীকে জিম্মি করে চাবি নিয়ে এসেছেন। এ সময় অপহরণকারীরা তাঁকে ধরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেন। মাথায় তালা দিয়ে আঘাত করেন। এরপর তাঁরা তাঁর গলা চেপে ধরেন। তাঁরা যখন তাঁকে ছেড়ে দেন, তখন তিনি দৌড় দিয়ে নিচে নেমে রাস্তার ওপর পড়ে যান। ততক্ষণে অপহরণকারীরা তাঁর মেয়ে ও স্বামীকে নিয়ে চলে যান। পরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে তাঁর স্বামীর সঙ্গে তাঁর কথা হয়। তিনি জানান, একটি মাইক্রোবাসে করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। চালকসহ অপহরণকারীরা ছয়জন ছিলেন। তাঁকে মাইক্রোবাসে তোলার পরেই মুখ বেঁধে ইনজেকশন দেওয়া হয়। পরে তাঁর চেতনা ফিরে এলে তাঁকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
চিকিৎসকের মা হাসপাতালে বলেন, এখন পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বারবার বলছিলেন, ‘আমার মেয়েটাকে ভিক্ষা চাই।’

সলঙ্গা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে সলঙ্গা থানাধীন ভেংড়ি এলাকার লোকজন তাঁকে (চিকিৎসকের বাবা) উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একই মাইক্রোবাসে বাবা ও মেয়েকে অপহরণকারীরা তুলে নিয়ে এসেছিলেন। তাঁরা মেয়েকে নিয়ে গেছেন। রাজশাহী থেকে ওই ব্যক্তির আত্মীয়স্বজন এসেছেন। তাঁদের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসকের বাবা রাজশাহীতে অবস্থান করছেন। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলার জখম রয়েছে।

এই ঘটনাই রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় মামলার একটা প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, অপহরণের বিষয়ে
থানায় মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া ওই নারী চিকিৎসককে উদ্ধারে পুলিশের কাজ অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কথিত এনএসআই গ্রেফতার

র‍্যাব ৫ এর মান সম্মান ক্ষুন্ন করতেই রাজশাহীতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেল

কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রাবেয়া সুলতানা মিতু

নগরীর সাহেব বাজারের রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

মা দুর্গার দাঁত মাজানো হয়, চুলের খুশকি পরিষ্কার থেকে ফেসপ্যাক, সব থাকে উমার রূপটানে

মা দুর্গার দাঁত মাজানো হয়, চুলের খুশকি পরিষ্কার থেকে ফেসপ্যাক, সব থাকে উমার রূপটানে

থানায় অবস্থান নিয়ে আটক শিক্ষার্থীদের ছাড়ালেন শিক্ষকরা

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি’

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার