বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
মে ২৮, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসল্লি।

ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশ, জাতি ও মহানগরবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন নয়া দিগন্তের শামছুল ইসলাম

রাজশাহীতে বাসায় ঢুকে লাগাতার গুলিবর্ষণ, যুবদল নেতার বাবা নিহত

তরমুজের বীজ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার’- এমপি মিলন

শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান মিজানুর রহমান মিনুর

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা

হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলিম ও সম্পাদক ইবতিদা