শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সবুজ বিপ্লবের আহ্বান: রাজশাহীতে বৃক্ষরোপণ করল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

প্রতিবেদক
sonynews
জুলাই ২৪, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদে এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় প্রত্যন্ত এলাকার নারীদের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন, বিএলভির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনোয়ার হোসেন খোকন, সদস্য তাকির হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, খেঁজুর, লেবু, তেঁতুল, নীম, জলপাই, আমলকি, মেহগনি, কদবেল, নিম, কৃষ্ণচূড়া, নয়নতারা, বহরা, ছাতিম, দেবদারু ও জারুল ইত্যাদি গাছ উপহার দেওয়া হয় ও রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। আমরাও করছি। ভলান্টিয়াররাও বৃক্ষরোপণ করে যাচ্ছেন। আমরা তাদের সমর্থন জানাই। তবে বৃক্ষরোপণের পর পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে।

এ সময় বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। বৃক্ষরোপণ করে সবুজ বিপ্লব ঘটিয়ে পৃথিবীটাকে বাসযোগ্য করার লক্ষ্যে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সবাইকে নিজ নিজ বাসা ও অফিসে বৃক্ষরোপণ করতে হবে। এ সময় এলাকায় নারী, শিশু, বৃদ্ধ, কৃষক ও শ্রমিকরা সংগঠনটির কর্মসূচিকে সাধুবাদ জানান। বৃক্ষরোপণে সবুজ বিপ্লব ঘটিয়ে
বাসযোগ্য পৃথিবী গড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ ইন্দোনেশিয়ার

বিত্তশালী প্রার্থীর ছড়াছড়ি বাংলাদেশে

রাজশাহীতে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, উচ্চ আদালতের স্থিতাবস্থা

সাংবাদিক রুবেলের শাশুড়ির ইন্তেকাল

ছাত্র আন্দোলনে উত্তাল রাজশাহী

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়