বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার, ধর্মপ্রাণ মানুষের ক্ষোভে উত্তাল এলাকা

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৩, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে শ্রী সাগর সাহা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি স্থানীয় মৃত সোনাতন সাহার ছেলে।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। সর্বশেষ ২২ এপ্রিল সন্ধ্যায় মসজিদের সামনে এবং পরে মসজিদের ভেতরে ঢুকে প্রকাশ্যে কটূক্তিমূলক বক্তব্য দেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯৯৯-এ ফোন করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাগর সাহাকে আটক করে।

স্থানীয় মুসল্লি হাফেজ আব্দুল মতিন বলেন, “আমরা ইসলামের অনুসারী হিসেবে আমাদের প্রিয় নবী (সা.)-এর বিরুদ্ধে একটাও কটূক্তি সহ্য করব না। আমরা শান্তিপ্রিয়, কিন্তু ধর্ম নিয়ে কটাক্ষ করলে তা প্রতিহত করব।”

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সরকারের কাছে দাবি, যেন এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এবং কেউ যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়।”

স্থানীয়রা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনা শুধু ইসলাম ধর্ম নয়, সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি। আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা রোধ করা হোক।”

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, অভিযুক্তের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইরান ইস্যুতে উত্তেজনা কমছে? হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

আমেরিকার একটি পার্টিতে এলোপাথাড়ি গুলি, নিহত দুই, বন্দুকবাজ এখনও অধরা

নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি মিলন

রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু