শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন জাতীয় ঐকমত্য: রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৬, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, একটি চেতনা নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতাকামী মানুষ। কিন্তু সেই চেতনার যথাযথ
মূল্যায়ন নেই। দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন জাতীয় ঐকমত্য। বিভেদের সব দেয়াল ভেঙ্গে তৈরি করতে হবে সাম্য। আর টেকসই গণতন্ত্র ও উন্নয়ন সমান্তরালে চললে স্বাধীনতার লক্ষ্য অর্জন সম্ভব। শুক্রবার বিকেলে নগরীর সোনাদিঘী মোড়ে প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক তৌফিক ইমাম পান্না, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক ইফতেখার আলমসহ অন্য নেতৃবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী