Saturday , 7 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

প্রতিবেদক
সনি নিউজ
January 7, 2023 4:37 pm
রাবি শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের এক ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে অপহৃত ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া রাতুল কুমার বর্মণ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মণের ছেলে। তিনি রাবির চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এছাড়া গ্রেফতাররা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর হিন্দুপাড়া এলাকার ইন্দ্রজিৎ সরকারের ছেলে পবন সরকার উদয় (১৯), রাজপাড়া থানার হড়গ্রাম বাজার এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে দাউদ ইব্রাহিম সাফি (২২), একই এলাকার মৃত সুরে জামাল শেখের ছেলে পলাশ কবির (২৬), কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পালপাড়ার হরেন্দ্রনাথ পালের ছেলে প্রবীণ পাল রুদ্র (২০) ও একই এলাকার শামসুর রহমান বাদলের ছেলে ওয়াহিদুর রহমান নুর (২০)।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্টস্টেশন মোড়ের জামিল চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, রাতুল বর্মণের সঙ্গে আসামি পবন সরকারের মোবাইলফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় পবন সরকার মোবাইলফোনে রাতুলকে হড়গ্রাম কোর্টস্টেশন মোড়ের জামিল চত্বরে আসতে বলেন। রাতুল সেখানে গিয়ে তার ছোট ভাই দিবাকর বর্মণের মেসে থাকা নিয়ে পবনের সঙ্গে কথা বলেন। কথা শেষ করে রাতুল সেখান থেকে যেতে চাইলে পবনের অপর সহযোগী দাউদ ইব্রাহিম ও পলাশ তাকে অপহরণ করে হড়গ্রাম বাজারে একটি বিল্ডিংয়ের নিচতলায় আটকে মারধর করেন।

রাত ৯টার দিকে আসামিরা রাতুলের মোবাইলফোন থেকে তার মায়ের ফোনে কল করে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে রাতুলের মা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। আসামিরা অবশিষ্ট টাকার জন্য রাতুলকে মেরে জখম করেন। রাতুল আসামিদের সঙ্গে ধ্বস্তাধস্তি করে একপর্যায়ে ঘরের বাইরে এসে চিৎকার শুরু করেন। এসময় আসামিরা রাতুলকে আবার ধরে ঘরে নিয়ে আটক রেখে মারধর করতে থাকেন।

তাদের এই ধস্তাধস্তির শব্দ শুনে স্থানীয় এক বাসিন্দা পুলিশকে বিষয়টি জানান। এরই সূত্র ধরে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেন এবং রাতুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রাতুল ওই পাঁচজনের বিরুদ্ধে অপহরণ, মারধর ও টাকা আদায়ের অভিযোগে মামলা করেছেন। পরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওয়াকফ বিল পাশ হওয়ায় নিরাপত্তাহীন হয়ে পড়বে ভারতের মুসলমানরা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ নং ওয়ার্ডে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণমাধ্যম-পুলিশের সমন্বয়েই জনসেবা আরও কার্যকর হবে: আরএমপি কমিশনার

দুই থানার পৃথক অভিযান দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আহত ১

রাকাবে বদলি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, একই স্টেশনে ঘুরিয়ে পদায়ন, সুবিধাভোগীদের রক্ষা—ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন বিতর্ক

রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাইঃ রাসিক প্রশাসক