মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৭, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা রফিক হাজীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি জিউপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং সার কীটনাশক ব্যবসায়ী।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকাল দশটার দিকে রফিক হাজী পুঠিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

রফিক হাজী জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রেফতার হওয়ার আশঙ্কায় তিনি রাতের বেলা বাড়িতে থাকেন না। মঙ্গলবার ভোরে তার স্ত্রী তাকে ডাকাতির ঘটনা জানায়।

তার স্ত্রী বলেন, আমার স্বামী বাড়িতে ছিল না। ৬/৭ জন লোক সোমবার দিবাগত রাতে তার বাড়ির দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল এবং তাদের হাতে ধারালো ও আগ্নেয়াস্ত্র ছিল। তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ১৬/১৭ ভরি স্বর্ণালঙ্কার সহ তিন লাখ টাকা নিয়ে গেছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধ্যাপিকাকে চার মাস ধরে যৌন হেনস্থা! অভিযুক্ত ডিন

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনয় ছাড়লেন ভোজপুরী অভিনেত্রী

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

র‍্যাব-৫ এর অভিযানে গোদাগাড়ীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার 

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি