শুক্রবার , ৫ মে ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গ্যাং স্টার গ্রুপের হামলা, গুরুতর আহত ৪ যুবক

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৩ ৬:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহর জুড়ে প্রায় প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন নামে গড়ে উঠেছে কিশোর গ্যাং এর ভয়ানক গ্রুপ। তাদের মধ্যে অন্যতম ১০ স্টার বয় ( 10 star boy) গ্রুপের ব্যাপক নাম ডাক রয়েছে। গত ২ মে এই গ্রুপের হামলায় ৪ জন যুবক গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, শিরোইল কলোনি এলাকার সিয়াম (১৮), আকাশ (১৯), সোহান (১৮) ও মাহিম (২০)। এ ঘটনায় বৃহস্পতিবার ৪ মে আসাম কলোনি রবের মোড় এলাকার প্রেম (২০), শিশির (১৮), বাবু (১৯) ও ইমনের (২১) বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সিয়াম বাদি হয়ে এ অভিযোগটি করেন।

অভিযোগ এবং পুলিশ সুত্রে জানা গেছে, সিয়ামের সাথে গ্যাং স্টারের প্রধান প্রেম নামের এই কিশোরের ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কবিতর্ক হয়। এর জের ধরে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দ্বারা সিয়াম আকাশ, সোহান ও মাহিমকে ইচ্ছামত কোপায়।। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উপর ও চড়াও হয় গ্যাং স্টার গ্রুপের সদস্যরা। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহিম নামের এক যুবক রামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি গত ২ মে মঙ্গলবার রাত ৯টার দিকে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকায় ঘটে। স্থানীয়রা জানান, এদের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছেন ওয়ার্ড পর্যায় নেতারা। ওই সকল নেতাদের ছত্রছায়ায় ছোটখাটো থেকে শুরু করে জঘন্যতম অপরাধের সাথে লিপ্ত এ গ্যাং স্টারের সদস্যরা। এসকল গ্রুপের সদস্যরা বেশিরভাগ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বখে যাওয়া সন্তান। শহর জুড়ে কিশোর গ্যাং এর হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

ভুক্তভোগী সিয়াম জানায়, গ্যাং স্টার গ্রুপের সদস্যরা এলাকায় ডাব চুরি থেকে শুরু করে পোলের তার চুরি, চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই এছাড়া স্কুলে পড়ুয়া মেয়েদের উত্ত্যক্তসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের হামলার শিকার হয়ে অনেকে ভয়ে মুখ বন্ধ করে আছেন। প্রকাশ্যে সিগারেট ও মাদক সেবন করে তারা। ছোট-বড় দেখার সময় নাই তাদের কাছে। বিভিন্ন সময় দেখা যায় অস্ত্ হাতে নিয়ে ছবি তুলে এবং ফেসবুকে আপলোড দেয়।

ভুক্তভোগী সিয়াম জানায়, অনেক সময় তারা অস্ত্র হাতে নিয়ে ছবি ফেসবুকে আপলোড করে আতংক সৃষ্টি করার লক্ষে। চাকু হাতে নিয়ে ছবিতে দেখা যাচ্ছে তার নাম শিশির (১৮)। এছাড়াও দল ভারি করার জন্য তারা এলাকার বাইরে থেকে বন্ধু ভারা করে নিয়ে এসে ত্রাস সৃষ্টি করে। অনেকে তাদের বেপরোয়া চলাফেরা দেখে ভয়ে কিছু বলতে সাহস পায়না।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার ওসি তদন্ত মাঈনুল ইসলাম বলেন, এ গ্যাং স্টার গ্রুপের হাত যতবড়ই শক্তিশালী হোকনা কেন তাদের অইনের আওতায় নিয়ে আসা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১২ লাখ টাকা খরচ করে বদলি নিয়েছেন খাদ্য পরিদর্শক সাকিলা, ৭ লাখ টাকা না দিলে দায়িত্ব বুঝে নিবেননা তিনি!

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে চাঁদাবাজির অভিযোগে অবরুদ্ধ ৪ সমন্বয়ক: দাবি তথ্য সংগ্রহে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেফতার ১

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও দোয়া মাহফিল

রাজশাহী নগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার ৭

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার