বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৩-২০২৪ সেশনে ভর্তিকৃত প্রথম বর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে “OBE Orientation for 1st Year Student” শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স (আইকিউএসি)- এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় পুরকৌশল অনুষদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং যন্ত্রকৌশল অনুষদভুক্ত সকল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, রিসোর্স পারসনগন, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত