বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সরকারি স্বীকৃতি পেল নেসকো বিএনপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ঘিরে উচ্ছ্বাস

প্রতিবেদক
sonynews
মে ৮, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে মো. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে এই খবরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

অসংখ্য প্রতিবন্ধকতা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ইউনিয়নটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৮৯ ও বিধি ১৭২(২) অনুসারে সরকারিভাবে নিবন্ধিত হয়। নিবন্ধন নম্বর: বি-২২৩৭। উল্লেখ্য ২০২২ সালে ইউনিয়নের পক্ষে আবেদন করা হলেও রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে এর বাস্তবায়ন দীর্ঘ সময় ধরে বিলম্বিত হয়।

এই নবনিবন্ধিত ট্রেড ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন লাইজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহীর গর্ব, প্রিয় মুখ, জনপ্রিয় শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম। তাঁর নির্বাচনে কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটেছে।

দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাওয়া নজরুল ইসলাম একজন ত্যাগী, সাহসী ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে তাঁর নির্বাচনে সংগঠনের কাঙ্ক্ষিত অগ্রযাত্রার প্রত্যাশা করছেন সকল শ্রমিক নেতারা।

নতুন সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুবদলের মহানগর আহ্বায়ক মাফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো।

এছাড়া, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক মো. সরদার সুমন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, এবং ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের নেতাকর্মী মোমিনুর জামান টোকন, নাইমুল ইসলাম রাজু প্রমুখও শুভেচ্ছা বার্তায় যুক্ত হয়েছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা—মো. নজরুল ইসলামের নেতৃত্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই আরও সংগঠিত, গতিশীল ও সফল হবে। তাঁকে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছে নেসকো’র বিদ্যুৎ শ্রমিক সমাজ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার

স্কুলছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল: রাজপাড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

রাকাবের কর্মচারি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্ববাজারে কমল গম-সয়াবিন-ভুট্টার দাম

বিশ্ববাজারে কমল গম-সয়াবিন-ভুট্টার দাম

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হত্যাসহ অসংখ্য মামলা ঘাড়ে নিয়ে ফের রিমান্ডে ডাবলু সরকার

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবন ধসে শ্রমিক নিহত

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

ফারইস্ট লাইফে লুটপাট: সাবেক চেয়ারম্যান নজরুল কারাগারে