• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

জমি বিক্রি করতে রাজি না হওয়াই কলেজ শিক্ষককে কুপিয়ে আহত

sonynews / ২ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি: নিজ মালিকানাধীন বসতবাড়িসহ দুই একর জমি বিক্রি করতে রাজি না হওয়াই নোয়াখালীর সুবর্ণচরের থানারহাটে কলেজ শিক্ষক ইয়াকুব আলী( ৩৬) কে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সোমবার রাতে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজক। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে থানার হাট বাজারে আসার পথে সন্ত্রাসীরা এই হামলা চালাই। গুরুতর আহত কলেজ শিক্ষক সোনাইমুডি উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজের একজন রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলেন। আহত কলেজ শিক্ষক ও তার পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান। দীর্ঘদিন থেকে সম্পর্কে তার চাচা ইব্রাহিম ধনুর দৃষ্টি পড়ে তার সম্পত্তির প্রতি। দীর্ঘদিন থেকে তাকে সম্পত্তি বিক্রি করার জন্য ছাপ সৃষ্টি করে আসছে। এই নিয়ে থানায় ও এলাকায় একাধিক বৈঠক ও হয়েছে। তারা ৩০ লক্ষ টাকা দামে জমিটি কিনতে চাই। কিন্তু কলেজ শিক্ষক জমি বিক্রি করতে রাজি নহে । এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরেই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে কলেজ শিক্ষক ও তার পরিবার জানান। কলেজ শিক্ষক ইয়াকুব বাড়ি থেকে আসার পথে ইব্রাহিম ধনুর নেতৃত্বে আবু সাঈদ। আবুল খায়ের ও সাইফুল সহ অজ্ঞাত ব্যক্তিরা এ হামলা চালিয়েছে বলে তারা জানান।। ইব্রাহিম ধনু আওয়ামী লীগের একজন সমর্থক বলে জানা গেছে।। তবে এই বিষয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। । চর ওয়াপদা ইউনিয়নের কৃষক দলের সভাপতি জাকির সত্যতা স্বীকার করে বলেন কলেজ শিক্ষক জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ইব্রাহিম ধনু ও তার লোকজন এই অতর্কিত হামলা চালিয়েছে। তারা এর সুষ্ঠু বিচার দাবি করছেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় আকবর ডুবাই জানান । এটা তাদের চাচা ভাতিজার ব্যাপার । আমি কিছু জানি না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান। এই জায়গা নিয়ে এলাকায় একাধিক বৈঠক হয়েছে। ওর চাচার জায়গাটা দরকার। এখন যে ঘটনা হয়েছে আমি জানিনা।। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়ার বক্তব্য নেয়ার চেষ্টা করেও বারবার ফোন করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category