সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নানিকে হত্যা পর মাটিতে পুতে ফেলার অভিযোগ,নাতি আটক

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধিঃ রাজশাহীতে বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানিকে হত্যার পর মাটিতে পুতে ফেলার অভিযোগ উঠেছে মাদকাসক্ত নাতির বিরুদ্ধে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তানোর উপজেলার গোদামারী গ্রামের এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত সোনা সরেনকে (৭৬) তার নাতি ইসমাইল সরেন (২৪) কিল-ঘুষি মেরে হত্যা করেছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় নাতি ইসমাইল সরেনকে আটক করে পুলিশ।
নিহত সোনা সরেন ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী। আর অভিযুক্ত নাতি ইসমাইল সরেন জিদু সরেনের ছেলে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, তারা সম্পর্কে আপন নানি-নাতি। একসঙ্গে বসবাস করতো। বিড়ির টাকা না দেওয়ার কারণে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেগে গিয়ে নানিকে কিল-ঘুষি মারে ইসমাইল সরেন। এতেই নানির মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ইসমাইল মাদকাসক্ত। নানিকে হত্যার পরে মরদেহ বিছানায় রেখে রাতের আঁধারে কবর খুঁড়তে গেলে স্বজনরা বিষয়টি বুঝতে পারে। তারাও বিষয়টি ধামাচাপা দিতে মরদেহ মাটি দিতে সরেনকে সহায়তা করে। তবে বিষয়টি পুলিশ জেনে যাওয়ায় ঘটনাস্থলে গিয়ে পরে সরেনকে আটকসহ মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ
(রামেক)হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের মেয়ে আমেনা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় ইসমাইল সরেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে জখমের অভিযোগ, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

Being unique is better than perfect

নগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি

রাজশাহীতে প্রতিবেশী গৃহবধূকে মুখে কাপড় বেধে অচেতন, অনাবৃত অবস্থায় উদ্ধার!

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত