শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মধ্য রাতে মিষ্টির কারখানায় বুলডোজার হামলা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৬, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে একটি মিষ্টির কারখানায় দুর্বৃত্তের হামলা, ভাঙচুর, ও লুটপাটের ঘটনা ঘটেছে । রাতের আধারে দলবল নিয়ে কারখানায় প্রবেশ করে বুরডোজার দিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় তারা।

গত ২৫ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে বোয়ালিয়া থানার পূর্ব পাশে মিঠাই বাজার কারখানায় এ ঘটনা ঘটে।

এঘটনায় কারখার মালিক ওয়াসে উদ্দিন পাভেল বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, আমার কারখানাটি ডোবা জায়গা ছিল, বর্তমান জমির মালিক সালাহ উদ্দিন রাজুর আম্মা মৃত সালেহা খাতুনের কাছ থেকে ২০০৬ সালে ভাড়া নেয় এবং নিজ উদ্যোগে ১৪ লাখ ৭০ হাজার টকা খরচ করে ভরাট করি। পরে উক্ত স্থানে মিষ্টির কারখানা নির্মান করেন তিনি। তার আম্মা মারা যাওয়ার পর থেকে ভরাটকৃত জমি নিয়ে বেশ কয়েকবার ঝামেলা সৃষ্টি করে জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু। সর্বশেষ শনিবার ২৬ অক্টোবর বিষয়টি নিয়ে তাদের মধ্যে আপোষ মিমাংশা হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগেই ৪০-৫০ জনের হেলমেট পড়া একটি দল রাতের আধারে বুল ডোজার চালিয়ে পাভেল ইসলামের কারখানায় ভাঙচুর চালায় এবং লুটপাট করে। এসময় কারখানার কর্মচারীরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাদেরও মারধর করে দুর্বৃত্তরা এবং একটি কক্ষে বন্দী করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

ওয়াসে উদ্দিন পাভেল অভিযোগে আরও বলেন, প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া প্রদান করতাম সালেহা খাতুনকে। ২০১৮/১৯ সালে তিনি মারা যাওয়ার পর তার ছেলে সালাহ উদ্দিন রাজু এক হাজার টাকা বৃদ্ধি করে ৩ হাজার করেন। সেই অনুপাতে নিয়মিত ভাড়া প্রদান করতাম তাকে। তাতেও সন্তুষ্ট  না হয়ে

পরবর্তীতে বিভিন্নভাবে চাপসৃষ্টি করেন আরও ভাড়া বৃদ্ধির জন্য। তাছাড়া জমি থেকে মিষ্টির কারখানা সরিয়ে ফেলার জন্য হুমকি দেন।

কারখানার মালিক পাভেল বলেন, কারখানা তৈরির আগে জমি ভরাট করতে যত টাকা খরচ হয়েছিল সেই খরচ দিলে কারখানা সরিয়ে নেবেন।

এ ব্যাপারে জমির মালিক সালাহ উদ্দিন রাজু  বলেন, ঘটনাটি শুনেছেন, কিন্তু এ ঘটনায় আমি জড়িত না। মিষ্টি কারখানার মালিক পাভেল নিজেই এ ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান,ঘটনা শুনেছি রাতে ঘটেছে। কারখানার মালিক পাভেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি'র?

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি’র?

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

গৃহকর্মীকে মারধরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে, থানায় জিডি

রাজশাহীতে হেরোইন, গাজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে আজকের দর্পণ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মমিনুর জামান টোকনকে আহবায়ক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ শাহমুখদম থানা কমিটি গঠন

রাজশাহীতে আকিজ ফ্যান পরিবেশক সম্মেলন

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

“এনবিআর চেয়ারম্যান: ‘আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, ট্যাক্স বৃদ্ধি করতে হবে'”