Saturday , 7 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
সনি নিউজ
January 7, 2023 5:00 pm
গোদাগাড়ীতে ৩২০ পিচ ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে ৩২০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে চর কানাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিৎ করে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।

তিনি জানান, রাজশাহী জেলার পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ী চর কানাপাড়া এলাকায় শুক্রবার। বিকেলের দিকে অভিযান পরিচালনা করে।

এসময় মোসাঃ শিল্পী বেগম (৩০) স্বামী- মোঃ মাইনুল ইসলাম পিন্টু, সাং- চর কানাপাড়া ও মোঃ ফারুক (৩২) পিতা- মোঃ আঃ মান্নান সাং- চর আষাড়িয়াদহ (৪৬ পাড়া) দের হেফাজত থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে সন্ধার দিকে টুলুয়ারা বেগম (৫০) স্বামী- আব্দুর রশিদ, সাং- চর কানাপাড়া হেফাজত হতে ১২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলায় পলাতক আসামী করা হয়েছে, মাইনুল ইসলাম পিন্টু (৩৮) পিতা- মোস্তফা, মোঃ মোমিন (৩৫) পিতা- খোরশেদ, ডালিম (৩৮) পিতা- তৈয়ব আলী, তুহিন (৩৫) পিতা- মোমিন সর্ব সাং- চর কানাপাড়া, মিঠুন (৩৮) পিতা- তাহাসেন সাং- চর আষাড়িয়াদহ (চেয়ারম্যানপাড়া) সর্ব থানা- গোদাগাড়ী।

এ ঘটনায় জেলা ডিবির এসআই এনামুল বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক মামলা দায়ের করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’: বোমা নিস্ক্রিয়করণে আরএমপি সদস্যদের চৌকস মহড়া

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

রাজশাহীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রাজশাহীতে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ আটক ১৭

চরিত্র নিয়ে ফেসবুকে নারীর কু-মন্তব্য

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

ঝড়ো ফিফটি হাঁকিয়ে আবারও ম্যাচসেরা সাকিব