• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

সনি নিউজ / ৪৭ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ভ্রাম্যমান মুরগি ব্যবসায়ী কামাল হোসেন নিহতের ঘটনায় ট্রলি চালক বর্ষণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রবিবার দুপুর সোয়া ৩ টার দিকে মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ট্রলি চালক কাটাখালি এলাকার বাখরাবাজ এলাকার লিটনের ছেলে আব্দুর রহমান বর্ষণ (২১)।

উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে মহানগরীর ভদ্রা হতে তালাইমারীগামী বাবুল পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতিতে একটি ভুটভুটি মুরগরি ব্যবসায়ী কামাল উদ্দিন মিয়াকে রাস্তায় চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। পরে অজ্ঞাতনামা গাড়ি চালক এবং হেলপার ভুটভুটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে মৃত কামাল এর ভাতিজা আবজাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চালক ও হেলপারের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব অজ্ঞাতনামা চালক ও হেলপারককে সনাক্তকরণের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং পেট্রোল পাম্পের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ড্রাইভার ও হেলপারকে সনাক্ত করে।

র‍্যাব-৫ রবিবার বিকেলে বেলপুকুর এলাকা হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক গাড়ি চালক আব্দুর রহমান বর্ষণকে গ্রেপ্তার করে এবং বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category