• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

সনি নিউজ / ১২৫ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: লিটু আহমেদ ও মো: মাসুম আলী। লিটু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর গ্রামের মো: আজিমুদ্দিনের ছেলে ও মাসুম একই থানার দেবর পাড়ার মাসুদ রানার ছেলে।

পুলিশ জানায়, মো: লিটু ও মাসুদের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের পৃথক দু’টি মামলায় ৩ মাসের সাজা ওয়ারেন্ট ছিল।

আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। গতকাল ৭ এপ্রিল রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি লিটু কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এএসআই মো: সিরাজুল ইসলাম ও তাঁর টিম রাত সোয়া ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি লিটুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে এএসআই মো: হামিদুর রহমান ও তাঁর টিম ৭ এপ্রিল দিবাগত রাত দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মাসুম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category