শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১১, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শিরোইল কলোনি যুব সমাজের আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে এসএম ট্রেডিং চ্যাম্পিয়ন এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিকেলে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। খেলাধুলার উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। রাজশাহীর ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে তরুণদের খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

এ সময় রাসিক প্রশাসক বলেন, আগামীকাল ১২ সেপ্টেম্বর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে তিন মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ উপলক্ষ্যে নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও শাহমখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ; ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সদস্য সচিব রজব আলী, বিশিষ্ট সমাজসেবক খাজা তারেক সিজার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী সাইহান নাজমুস সাদাত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের উৎসব, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী এবং সমাজসেবক জনাব ওয়াসিম খান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে লোভনীয় চাকরির প্রলোভনে প্রতারণা: মূল হোতাসহ আটক ৫

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সংগঠন শক্তিশালী করছে তৃণমূলে: রাজশাহী মহানগর সংবাদ সম্মেলন

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

‘নমরুদ-হিটলার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরেনি, আ.লীগও ফিরতে পারবে না

রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা পতিত সরকার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল