শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৫, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টায় পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।

শনিবার নগর ভবন হতে স্টেশন ভাংড়ি পট্টি হয়ে পদ্মা আবাাসিক হয়ে উপভদ্র হয়ে দড়িখরবনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় পদ্মা আবাসিক এলাকার আদ দ্বীন প্রোপ্রাটিজ এবং বাবুল ফিলিং স্টেশনকে দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন,২০০৯ এর ৯২(৭) ধারায় তিন জনকে ১১হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ম্যাজিস্ট্রেট শাখার বেঞ্চ সহকারী হাবিবুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গ্রেফতার ফাতেমা সিদ্দিকার বিরুদ্ধে বিস্ফোরণ আইনের মামলা

উপ-মহাপরিচালকের রাজশাহী সফর ও প্রশিক্ষণ পরিদর্শন

বিয়ে করলেন সারজিস আলম

সরকারি নির্দেশনা উপেক্ষা: ঢাকায় বসেই নেসকো চালাচ্ছেন এমডি!

বিদ্যুৎ চুরির অভিযোগে তদন্তে নেমেছে নেসকো, কর্মকর্তা-স্বজন যোগসাজশের অভিযোগে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দীর মৃত্যু

রাজশাহীতে ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি

রাজশাহীতে মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ঐতিহাসিক মাদরাসা মাঠ