• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান

প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ১:০৬

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান

স্টাফ রিপোর্টার : পবিত্র ওমরাহ পালনের জন্য স্ব-পরিবারে সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান। আগামীকাল সোমবার ভোর তিনটার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে স্ব-পরিবারে ঢাকা ছাড়বেন তিনি। তাঁর সহধর্মিণী ও তিন সন্তানসহ পবিত্র ওমরাহ পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাহিদ আক্তার নাহান।

গতকাল শনিবার পবিত্র রমজান মাস উপলক্ষে নাহিদ আক্তার নাহানের উদ্যোগে তার ব্যাক্তিগত কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে রাজশাহীবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মহিদুল হক। এসময় ইফতার মাহফিলে রাজশাহী মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮