শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলেন উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্থানে ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে প্রকল্পবাস্তবায়ন অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিহদের পরিবারের লোকজনের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত