Tuesday , 17 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা পতিত সরকার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল

প্রতিবেদক
sonynews
December 17, 2024 2:44 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল। কিন্তু এখন আর ফ্যাসিবাদী সরকার নেই। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। রাজনৈতিক দলগুলোর ওপর চালানো হয়েছে অমানবিক জুলুম-নির্যাতন। তাই ফ্যাসিবাদী স্বৈরাচার আ’লীগ যেনো আর কখনো ক্ষমতায় ফিরতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আরইউজে মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি তৌফিক ইমাম পান্না ও সহসভাপতি মো: সোলাইমান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ বক্তব্য রাখেন। এতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

চলন্ত ট্রেন থেকে ঝুলিয়ে রেখে ধাক্কা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

পৃথিবীর নিচে থাকা ‘ঢাকনা খুললে’ বের হয়ে আসে ৭০ হাজার সাপ

তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫

ঠেলাগাড়ী প্রতীক নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে ১৯ নং ওয়ার্ডে

ইশরাকের কর্মসূচি ৪৮ ঘণ্টা স্থগিত, ‘সরকারের অবস্থান’ দেখে সিদ্ধান্ত

উচ্ছেদে ক্ষোভ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

তরমুজের বীজ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন