• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৪

রাজশাহীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলো-তানোরের সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) ও পলাশ (৪২)।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সুমন অপর দুইজনের সহযোগিতায় তাকে মাইক্রোবাসে করে রাজশাহীতে নিয়ে যায়। সেখান থেকে ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার লালমাটিয়া এলাকায় সুমনের আত্মীয়ের বাসায় নিয়ে যায়।

পরবর্তীতে ওই বাসার একটি কক্ষে সারাদিন আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। প্রায় এক মাস পর, গত ২৮ নভেম্বর সুমন তাকে রাজশাহীতে ফিরিয়ে এনে বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহীনুজ্জামান বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি জেনে জানাতে পারবো।” পরে তিনি আর ফোন রিসিভ করেননি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮