সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার 

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকা থেকে র‌্যাব-৫ ও সিপিএসসি এক অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ১টি বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। অভিযানটি রোবার দিবাগত রাতে  শাহমখদুম থানার দক্ষিন নওদাপাড়া এলাকায় পরিচালিত হয়।

র‌্যাবের বরাত দিয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

অভিযানকালে উদ্ধারকৃত রিভলবার ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তা বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় কোন আসামি গ্রেফতার করা হয়নি। তবে র‌্যাব-৫, সিপিএসসি ও রাজশাহীর সংশ্লিষ্ট দল আসামি গ্রেফতারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত আলামতসমূহ শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত