শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে মোট ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মোজাম্মেল হক (৪৮) ও মো. সাকিব আলী (১৯)। মোজাম্মেল হক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসরী (হড়গ্রাম) এলাকার মৃত হাসানের ছেলে। অপরদিকে সাকিব আলী রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার মো. সাইদার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পবা থানার বাগধানী উলাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জনি নামের এক ব্যক্তি পালিয়ে গেলেও তার বাড়ির খাটের নিচে রাখা বাজারের ব্যাগ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন রাত সোয়া ৮টার দিকে ডিবি পুলিশের আরেকটি দল কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে পালানোর চেষ্টা করলে মোজাম্মেল হককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো. আরজুনের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি পুলিশ দল বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাহেন্দ্রা বাজার এলাকায় ট্যাপেন্টাডল বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে সাকিব আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুরস্কার ঘোষিত ছিনতাইকারীকে ধাওয়া করে ধরল পুলিশ

চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় বাদীকে হেনস্থার অভিযোগ

ভারতে আ.লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলল দিল্লি

মৃত্যুর কুয়া ১২ রাস্তার মোড়: সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ নেই

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা: লিমনকে একমাত্র আসামি করে বাবার মামলা

পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা

ঈশ্বরদীতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল