মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৬, ২০২৩ ২:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে রাজশাহীর উন্নয়নে সর্ববৃহৎ তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মধ্যে ১২০০ কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। অব্যবহৃত আছে ১৫০০ কোটি টাকা। আমি নির্বাচিত হলে এরসাথে আরো ৩ থেকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে আসতে চাই। রাজশাহীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। সবাইকে সাথে নিয়ে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, রাজশাহীতে কর্মসংস্থান প্রয়োজন। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আগামীতে কাজ করবো।

মতবিনিময় সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট রাজশাহী বিভাগীয় সভাপতি ও সাংগঠনিক উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ মাসুদ রানা, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোট রাজশাহী জেলার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) একরামুল হক, সাধারণ সম্পাদক সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ সাইফুল ইসলাম।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বারের প্রবীণ আইনজীবী মোদাচ্ছের হোসেনের মৃত্যুতে শোক

These 5 Simple TECHNOLOGY Tricks Will Pump Up Your Sales Almost Instantly

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিএনপির ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন

ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন

কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তারেক রহমানের নিন্দা

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংস্থার রেড অ্যালার্ট