মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি) মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান তার প্রচারণার অংশ হিসেবে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনে এবং রাজশাহী কোর্ট চত্বরে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার বেলা ১২ টার সময় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহী বারের আইনজীবী এবং আদালত প্রাঙ্গণে উপস্থিত ভোটারদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।
এ সময় তিনি আইনজীবী, আইনজীবী সহকারীদের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ঈগল মার্কায় ভোট চান। তরুণ প্রার্থী হিসেবে তিনি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। প্রচারণাকালে তিনি হাসিমুখে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সমর্থন কামনা করেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে সাঈদ নোমান রাজশাহীকে নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন, শিক্ষা, চিকিৎসা ও কৃষি। তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। তাই ভারতের মতো উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা এখানে চালু করতে চান।
শিক্ষার ক্ষেত্রে তিনি রাজশাহীকে আরও আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেন। আর কৃষি বিষয়ে বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, তাদের উৎপাদিত পণ্যের সঠিক সংরক্ষণ এবং উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রফতানি সহ সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। একই সঙ্গে বেকারদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও উদ্যোগ নেওয়ার কথা জানান।
জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে রাজশাহীর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন বলে আশাবাদী সাঈদ নোমান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চরিত্র নিয়ে ফেসবুকে নারীর কু-মন্তব্য

আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

পদত্যাগ করছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

হিট অ্যাকশন ডে উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা রোপণ

রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”