বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী রেলস্টেশনের প্লাটফর্মে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা করা হয়েছে।

ওই আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তার গ্রামের বাড়ি রাজশাহী উপজেলার গোদাগাড়ী থানা এলাকায়।
আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের ১ নং প্লাটফর্মে এঘটনা ঘটে।

বোয়ালিয়া আনসার ভিডিপির কর্মকর্তা সুজন রানা বলেন, বাংলাবান্ধা ট্রেন থেকে তিনজন যাত্রী নেমে এক নং প্লাটফর্মে বসে সিগারেট খাচ্ছিল। এ সময় আনসার সদস্য মাইনুল ইসলাম তাদের সিগারেট খেতে নিষেধ করে এবং চলে যেতে বলেন। কথা বলার এক পর্যায় একজন যাত্রী মাইনুল ইসলামের বুকের বাম পাশে ঘুষি মারে। তাৎক্ষনাত তার নাক ও মুখ দিয়ে রক্ত ক্ষরণ হয়।

পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনাই একজন আসামিকে গ্রেফতার করেছে জিআরপি থানা পুলিশ।

সংবাদ লেখা পর্যন্ত আসামীর নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে গ্রেফতারকৃত আসামি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে।

https://www.youtube.com/watch?v=LKkaBpGizh0
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কাল থেকে শুরু রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন, ফি ৫৫ টাকা

বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঘায় সংবাদ সম্মেলন

দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি ধর্মীয় নেতাদের

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

নির্বাচনে কারচুপির অভিযোগ: পদত্যাগ না করার ঘোষণা মমতার

পেয়ারা গাছের আড়ালে গাঁজা চাষ, পবায় কৃষক আটক

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

রাজশাহীতে মওসুমি ফলের বাজারে ধস: লোকসানে হিমসিম চাষি ও ব্যবসায়ীরা

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী