স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ৩২৩ পিচ ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডীপুর পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি পূর্বপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে
মোঃ রাকিব হোসেন (২১), একই এলাকার আলমের ছেলে অমিত হাসান অভি (২৩) ও মতিহার থানাধীন পশ্চিম বুথপাড়া এলাকার মেঃ আনারুল ইসলামের ছেলে মোঃ রেজাউল ইসলাম অনিক (২০)
এসময় তাদের হেফাজতে থাকা ৩২৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব।
আজ শুক্রবার দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র্যাব জানায়,
গ্রেফতারকৃত আসামীরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে এবং রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নগরীর মেহেরচন্ডি পূর্বপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে ৩২৩, পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাদের তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


















