মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে মাটি খুঁড়ে রকেট লাঞ্চার উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট

প্রতিবেদক
sonynews
মে ২৭, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মতিহার থানা এলাকার মির্জাপুর বউ বাজারে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খুঁড়তে গিয়ে রকেট লাঞ্চারের একটি পরিত্যক্ত শেল উদ্ধার করা হয়েছে। পরে সেটি নিষ্ক্রিয় করে ধ্বংস করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে শ্রমিকরা নির্মাণাধীন ভবনের মাটি খোঁড়ার সময় শেলটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসান ঘটনাস্থলে পৌঁছে শেলটি উদ্ধার করেন।

পরবর্তীতে ঘটনাটি জানানো হয় আরএমপির সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে। তাঁর তত্ত্বাবধানে দুপুর পৌনে ৩টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল শেলটি মতিহার থানাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধ্বংস করে।

মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক জানান, শেলটি পুরনো হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাহানের র‍্যালি চোখে পড়ার মতো 

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

বঙ্গবন্ধুর জন্মসাল ভুলে গেলেন ইউএনও!

বাগমারায় ৭ হাজার নারী পেলেন সাবেক এমপি’র ঈদ উপহার 

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

বিপুল টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিশাল ফুড এন্ড ইন্ডাস্ট্রিজের