সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এবার রাজশাহীতে যাত্রীবাহী বাসে ঢুকে গেলো বিদ্যুতের খুঁটি

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩, ২০২২ ৪:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার; ফরিদপুরের পর এবার রাজশাহী নগরীতে যাত্রীবাহী বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ফরিদপুরে বাসের ভিতর বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘সড়কের পাশে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলছিল। এ জন্য শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। চৌদ্দপাই এলাকায় পৌঁছালে খুঁটির কিছু অংশ বাসের জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ও শ্রমিকরা নিজেদের মধ্যে মিটমাট করে চলে গেছেন। এ ব্যাপারে কারও কোনও অভিযোগ নেই, থানায় কেউ অভিযোগও করেনি।’ এর আগে, গত ২৩ সেপ্টেম্বর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ট্রাকে তোলার সময় সেটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মার্কিন ঘাঁটি রক্ষায় জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ পাঠাল ইউক্রেন

পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি

রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধুমকেতু ট্রেনের বগিতে আগুন

সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি

ভূমিকম্পে রাবির হল হেলে পড়ার দাবি শিক্ষার্থীদের

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি

১৩ বছরের মেয়েকে আনতে রাজি না হওয়ায় মাকে পেটালো সালিশকারীরা!

একই পরিবারের ৪টি সাজাসহ ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

গাজিপুর নির্বাচন, ১৩৩ কেন্দ্রের ফল: আজমত ৫৮০২৫, জায়েদা ৬৮৮০০

রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত