শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুলাই গণঅভ্যুত্থান আনুষ্ঠানিকতা নয় বরং দায়িত্ব ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাঃ সাঈদ নোমানরা

প্রতিবেদক
sonynews
জুলাই ২৬, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: আমার বাংলাদেশ পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদ নোমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার ইতিহাস। আহতদের সম্মান জানানো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা।”

শুক্রবার (২৫জুলাই) সন্ধ্যায় রাজশাহীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আয়োজিত জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থনে আহত বীরদের সম্মাননা প্রদান এবং মতিহারের জনমানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী বিভাগ।

সাঈদ নোমান আরো বলেন, এবি পার্টির রাজনীতি হলো উন্নত, সমৃদ্ধ ও অধিকারভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ যদি তার মেধা, সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, তবে বিশ্বের কোনো শক্তিই আমাদের চোখ রাঙাতে পারবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণে দরকার বাস্তবভিত্তিক রাজনৈতিক দল ও নেতৃত্ব। এবি পার্টি সেই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে।

এবি পার্টি রাজশাহী অঞ্চলকে কারিগরি এবং প্রযুক্তিগত ভাবে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় স্থানীয় জনসাধারণ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মতবিনিময়ে এলাকার সমস্যাবলি ও সমাধানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিসয় সভায় মাইলস্টোন ট্রাজেডি নিয়ে গভীর শোক প্রকাশ করে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং রাজশাহীতে ৫ আগষ্টে গুলিবিদ্ধ দুইজন বীর সৈনিক মাইনুল ইসলাম শিশির এবং মইনুল ইসলামসহ বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাত শতাধিক ‘ইসরায়েলি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি ইরানের

তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

নগরীতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল উদ্ধার: বহনকারী গ্রেফতার

ফ্রিজে লেবুর টুকরা রাখার উপকারিতা জানেন?

নগরীতে রিয়েল এস্টেট কোম্পানির দেড় কোটি টাকা আত্মসাত: প্রতারক জাবেদ গ্রেফতার

কাজের ফাঁকেই দুর্ঘটনা-রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

রাজশাহীতে প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতারের যোগদান

রাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনের