বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে কয়েক শতাধিক মানুষ এই অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত তিতুমীর কলেজের শিক্ষার্থী নেওয়াজ খান বাপ্পী গণমাধ্যমকে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে এসেছিলাম। কিন্তু মিছিল পার্টির কার্যালয়ের সামনে আসতেই আমাদের ওপর আক্রমণ করা হয়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, হামলার শিকার হয়ে পরবর্তীতে আমরা আবার জড়ো হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে এখানে আসি। তারপর সন্ত্রাসী আমাদের দিকে বন্দুক তাক করলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বলেন, সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে নিয়ে মিছিল শুরু করি। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে উপর্যুপরি আক্রমণ করা হয়। আমাদের প্রায় ২০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে হাসান আল মামুন বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের আগে থেকেই অবস্থান ছিল। মিছিলটি আসার সঙ্গে সঙ্গে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। লাঠিসোটা নিয়ে হামলা করে। তাদের সঙ্গে যোগ দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

অন্যদিকে আগুন নেভাতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলে ছাত্রদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এসময় ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।কয়েক মিনিট পরে পুলিশের সহায়তায় আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, আজকের এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে আমরা দলীয় মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আমরা প্রতিক্রিয়া জানাব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে ম্যারাথন দৌড়

রাজশাহীতে কাউন্সিলরের প্রত্যক্ষ মদদে জমি দখলের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে!

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা

১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে গৃহবধূ রিয়ার রহস্যজনক মৃত্যু: যৌতুক, নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

আহত কিশোরের চিকিৎসায় বাধার দেওয়ার অভিযোগ হাসপাতাল স্টাফের বিরুদ্ধে

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী