বুধবার , ২৯ মে ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা; নিহত ২

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৯, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীতে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পবা উপজেলার নবগঙ্গা এলাকার বাসিন্দা বিষ্ণু (৬৫) ও একই উপজেলার বালিয়া এলাকার বাসিন্দা মো. সাদ (১৪)।

দুর্ঘটনায় মো. সাজু (৪০) নামে বালিয়া এলাকার আরেক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, লেভেলক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর সাদ ও মো. সাজুকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত