শনিবার , ৫ এপ্রিল ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ড. ইউনূ‌স-মোদির বৈঠক নিয়ে যা বললেন পার্থ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৫, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম‌্যান আন্দা‌লিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকা‌লীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে আলোচনার হয়েছে তা আমাদের দেশের জন‌্য ভালো কিছু নিয়ে আসবে। বর্তমান অন্তর্বর্তীকা‌লীন সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগ‌ণের সরকার। আমরা সবাই বর্তমান অন্তর্বর্তীকা‌লীন সরকারকে সহযোগিতা কর‌ছি। তাদের পাশে রয়ে‌ছি। যাতে অন্তর্বর্তীকা‌লীন সরকার কোনো মতেই ব‌্যর্থ না হয়।

শ‌নিবার বি‌কালে ঢাকা থেকে ল‌ঞ্চযোগে এসে ভোলায় তার নিজ বাসভবনে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এসব কথা বলেন।

বিজে‌পির চেয়ারম‌্যান আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস ক‌রি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর প্রা‌য়োজনীয় সংস্কারগু‌লো হবে আর যেগু‌লো হবে না সেগু‌লো জনগণের নির্বা‌চিত সরকার করবেন।

পার্থ আরও বলেন, অন্তর্বর্তীকা‌লীন সরকার কী কী সংস্কার করবে সেগুলো আমরা এখনো নি‌শ্চিত হইনি। সংস্কারের ওপর আগ‌ামীতে অনেক কিছুই নির্ভর ক‌রে। আগামীতে কেমন নির্বাচন হবে। প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।

এছাড়াও তি‌নি ব‌লেন, আগামী নির্বাচনে বিজেপি দল গোছাচ্ছেন। বিজে‌পি আগের চেয়ে এখন আরও বে‌শি শ‌ক্তিশালী দল।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, বিজে‌পির ভোলা জেলার সভাপ‌তি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ‌মোতা‌সিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পা‌র্টির শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট, ছাত্র সমাজের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুবসংহতির জেলা আহবায়ক নুরে আলম টিটু, মনির, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শান্ত ঘোষ, মো. হোসেন, টিমন, কেন্দ্রীয় ক‌মি‌টির ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহ‌তির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হান্নান প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি মামলায় স্ত্রীসহ কারাগারে আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

সিটি ভবনের সামনে রেল লাইনে ককটেল বিস্ফোরণ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প

রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার জেরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের বৃহৎ একটি অঞ্চল মরুভূমিতে পরিণত হতে চলেছে

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা