শুক্রবার , ৯ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

প্রতিবেদক
sonynews
মে ৯, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডের রেল কলোনি বস্তিতে দীর্ঘ এক যুগ ধরে মাদকের অবাধ ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শ্যামলী ও তার মেয়ে খালেদা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বস্তিবাসীসহ এলাকার সচেতন যুব সমাজ সোচ্চার হয়ে উঠেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রয়াত সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটুর ভাতিজা ফায়সাল শেখের নেতৃত্বে একদল যুবক বস্তিতে গিয়ে মাদক ব্যবসা বন্ধের আহ্বান জানান এবং শ্যামলীকে এলাকা ছাড়ার জন্য শেষবারের মতো সতর্ক করেন। তবে অভিযুক্ত শ্যামলী পূর্ব সতর্কতায় সটকে পড়ে।

এ সময় ফায়সাল শেখ অভিযোগ করেন, শ্যামলীর শাশুড়ি যিনি রেলে চাকরি করেন, তিনি দীর্ঘদিন ধরে শ্যামলীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে মাদক ব্যবসাকে পরোক্ষভাবে সমর্থন করছেন। তিনি বলেন, “আপনার সহায়তায় এ বস্তিতে মাদকের হাট গড়ে উঠেছে। এর ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।”

তিনি আরও বলেন, “এই বস্তিতে অনেক নিরীহ মানুষ বসবাস করেন। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানকার পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। মাদক ব্যবসা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রয়োজনে রেলওয়ের জিএম-এর সাথে কথা বলে বস্তি থেকে শ্যামলী ও তার সহযোগীদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার যুব সমাজের এ উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, প্রশাসন ও সচেতন জনগণের সমন্বিত পদক্ষেপে রেল কলোনি বস্তিকে মাদকমুক্ত করা সম্ভব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা

কক্সবাজার কটেজ জোনে অসামাজিক কর্মকাণ্ড, ৪৮ তরুণ-তরুণী আটক

বাবুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাছ গ্রেপ্তার

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

হিরো আলম এখন জিরো হয়ে গেছে: ওবায়দুল কাদের

সেনাবাহিনীতে যুক্ত হলো নতুন সামরিক বিমান

স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ

৯০’র সৈনিকদের মিলনমেলা: আন্দোলনের ত্যাগ-তিতিক্ষার মূল্যায়নের দাবি ত্যাগীদের

মানুষ পেটানোয় ওস্তাদ এডিসি হারুন, ‍বাদ পড়েননি পুলিশও!